
ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার ও মোটরসাইকেল জব্দ।
মাদক বিরোধী অভিযানে অত্যন্ত তৎপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ।

কালিয়ায় ভূমি কর্মকর্তা হিসেবে সাজ্জাদ হোসেনের নতুন পথচলা, সেবার মান উন্নয়নের প্রত্যাশা।
কালিয়ার নতুন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ফুলেল শুভেচ্ছায় বরণ
পড়তে পারেন

নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় নতুন ভূমি কর্মকর্তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পরিবেশ সৃষ্টি হয়।
কালিয়াবাসীর প্রত্যাশা, মোঃ সাজ্জাদ হোসেনের দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে সাধারণ মানুষ যেন ভূমিসংক্রান্ত সেবা সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত পরিবেশে পেতে পারেন, সে ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।
নতুন দায়িত্ব পালনে মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেছেন কালিয়াবাসী। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে আগমনকে স্বাগত জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংবাদ: মোঃ লিটন সিকদর
0716-802230
MMT NEWS24
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
জনতা ব্যাংকের অ্যাপ হ্যাক করে টাকা লুট! ৮ দিন ঘুরেও মিলছে না পুলিশের সাহায্য
বন্ধ ট্রেন, অচল দুই থানা নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জে ট্রেন চালু নয়, মিলছে না দুই থানার কার্যক্রম শুরুর সময়ও স্থগিত সরকারি বরাদ্দ
শ্রমিক দলের নতুন নেতৃত্ব:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎসাঁথিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
সাঁথিয়ায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, বাদ দেওয়া হয়েছে পুরোনো রাস্তার অংশ
পড়তে পারেন

সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের কয়েকটি সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এ নির্মাণকাজ চলছে। কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তুললেও ঠিকাদার তা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, করমজা ইউনিয়নের শরিষা ইছামতী নদী থেকে মোজা সরদারের বাড়ি পর্যন্ত, গোলাম মুক্তি সরদারের বাড়ি থেকে করিম হাজীর বাড়ির মোড় পর্যন্ত এবং আখতারুজ্জামান রোয়েন মেম্বারের বাড়ি থেকে সোহেলের বাড়ি পর্যন্ত কয়েকটি অংশে একটি প্যাকেজের আওতায় কাজ করা হচ্ছে। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে এসব সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার আইনুল হক।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। কাজে ব্যবহৃত খোয়া নিম্নমানের। হাতের তালুতে চাপ দিলেই খোয়া গুঁড়া হয়ে যাচ্ছে। বাহির থেকে পচা রাবিশ নিয়ে রাস্তায় দেওয়া হচ্ছে। পরিত্যক্ত ইট এনে ভেঙেও রাস্তায় ফেলানো হচ্ছে। এ ছাড়া রাস্তার দুই পাশে বাঁশ দিয়ে প্যালাসাইডিং করা হচ্ছে। এসব উপকরণ ও নির্মাণপদ্ধতি নিয়ে একাধিকবার অভিযোগ তুললেও সংশ্লিষ্টরা কোন তোয়াক্কা করেনি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পুরোনো রাস্তার প্রায় ১২ থেকে ১৪ ফুট অংশ বাদ দিয়েই নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে সড়কের ধারাবাহিকতা ও সংযোগ নিয়ে সমস্যা তৈরি হবে। বিশেষ করে কৃষকদের মাঠ থেকে ফসল পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির আশঙ্কা করছেন তারা। এমনভাবে রাস্তা পুনরায় নির্মাণ হলে মাঠ থেকে ফসল আনতে পুর্বের চেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে কৃষকদের।
নির্মাণকাজের মান নিয়ে ঠিকাদার আইনুল হকের কাছে আপত্তি জানালেও তিনি তা গুরুত্ব দেয়নি। বরং নিজের মতো করে খেয়াল খুশিতে কাজ চালিয়ে যাচ্ছেন। নানাভাবে স্থানীয়দের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে কাজে বাঁধা দিলেও কোন কাজ হয়নি। এলজিইডি অফিসে অভিযোগ দিলেও তারা ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাস্থল থেকে ঘুড়ে চলে আসেন।
স্থানীয়দের দাবি, এর আগেও ঠিকাদার আইনুল হকের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। আগে আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ঠিকাদারি ব্যবসা করলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ঠিকাদারি কাজ করছেন। রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিম্ন মানের কাজ তরিঘরি করে শেষ করেন। এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন নিম্নমানের কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, এতো নিম্নমানের কাজ হচ্ছে এটাকে চতুর্থ শ্রেণির কাজ বলা চলে। এ কাজ বেশিদিন টিকবে না। শুধু শুধু সরকারি টাকা অপচয় করা হচ্ছে। শুনছি এখানে নাকি কয়েকজন মিলে কাজ করতেছে। এদের ভয়ে প্রকাশ্যে কথাও বলা যায় না। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে নানাভাবে হুমকি দেয়। নিম্নমানের খুয়া এখান থেকে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে আন্দোলন করা হবে।
ঠিকাদার আইনুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী খান বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমি উপজেলা প্রকৌশলীকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
জনতা ব্যাংকের অ্যাপ হ্যাক করে টাকা লুট! ৮ দিন ঘুরেও মিলছে না পুলিশের সাহায্য
বন্ধ ট্রেন, অচল দুই থানা নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জে ট্রেন চালু নয়, মিলছে না দুই থানার কার্যক্রম শুরুর সময়ও স্থগিত সরকারি বরাদ্দ
শ্রমিক দলের নতুন নেতৃত্ব:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎশ্রমিক দলের নতুন নেতৃত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ
শ্রমিক দলের নতুন নেতৃত্ব:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ
পড়তে পারেন

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা।
দলীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘ সময় ধরে সারা দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। দলীয় নেতা-কর্মীদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তার এই ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার মূল্যায়ন হিসেবেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেছেন।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির পাশাপাশি উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এমপি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সৌজন্য সাক্ষাতে শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং অধিকার সংরক্ষণে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবে শামছুর রহমান শিমুল বিশ্বাসের অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে নবগঠিত কমিটির নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয়
পড়তে পারেন

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।














































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।