শ্রমিক দলের নতুন নেতৃত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ

শ্রমিক দলের নতুন নেতৃত্ব:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ

শ্রমিক দলের নতুন নেতৃত্ব:প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে আমানুল্লাহ আমান ও শিমুল বিশ্বাসের সৌজন্য সাক্ষাৎ
ছবি সংগৃহীতঃ
প্রিন্ট

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা।

​দলীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘ সময় ধরে সারা দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। দলীয় নেতা-কর্মীদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তার এই ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার মূল্যায়ন হিসেবেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেছেন।

​সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির পাশাপাশি উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এমপি।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই সৌজন্য সাক্ষাতে শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং অধিকার সংরক্ষণে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবে শামছুর রহমান শিমুল বিশ্বাসের অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

​বৈঠক শেষে নবগঠিত কমিটির নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-