গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব মোঃ তারেক রহমান রাজশাহীতে সফর করছেন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফর

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফর
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফর
প্রিন্ট

মো: তৌহিদুজ্জামান তুষার  রাজশাহী জেলা প্রতিনিধি : বিস্তারিত : রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন জনাব মোঃ তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন।  
রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অফিসিয়াল ক্যাপ এবং গেঞ্জি উপহার দিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সদস্য সচিব  ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল।
অতঃপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীপ্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

শেয়ার করুন-