কালিয়ার নতুন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ফুলেল শুভেচ্ছায় বরণ

25 Nov 2026, 11:03 · মো:লিটন সিকদার — গোপালগঞ্জ প্রতিনিধি

মোঃ লিটন সিকদারনড়াইলের কালিয়া উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাজ্জাদ হোসেন। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় নতুন ভূমি কর্মকর্তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পরিবেশ সৃষ্টি হয়।

কালিয়াবাসীর প্রত্যাশা, মোঃ সাজ্জাদ হোসেনের দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে সাধারণ মানুষ যেন ভূমিসংক্রান্ত সেবা সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত পরিবেশে পেতে পারেন, সে ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।

নতুন দায়িত্ব পালনে মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেছেন কালিয়াবাসী। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে আগমনকে স্বাগত জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদ: মোঃ লিটন সিকদর

0716-802230
MMT NEWS24