নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় নতুন ভূমি কর্মকর্তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পরিবেশ সৃষ্টি হয়।
কালিয়াবাসীর প্রত্যাশা, মোঃ সাজ্জাদ হোসেনের দক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে সাধারণ মানুষ যেন ভূমিসংক্রান্ত সেবা সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত পরিবেশে পেতে পারেন, সে ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।
নতুন দায়িত্ব পালনে মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেছেন কালিয়াবাসী। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে আগমনকে স্বাগত জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংবাদ: মোঃ লিটন সিকদর
0716-802230
MMT NEWS24
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।