
গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা।
ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হন মা, পরে তিনি মারা যান। এরপর একই কবরস্থানে দাফন করা হয় দুজনকে।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে।
মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা বরইতলা বাসস্টান্ডে সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির(৫০) আহত হন পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন।
শনিবার সকাল ১০ টায় ইলিয়াস ফকিরের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এরপর বেলা ১১ টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে তিনি মারাযান।
ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের পারিবারিক কবরস্থানে সকালে ছেলে ও বিকালে মায়ের লাশ পাশাপাশি দাফন করা হয়েছে।
মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।