কৃষক লীগের বর্তমান সভাপতি হয়েও সরকারি বিদ্যালয়ের সভাপতি, বিতর্কের মুখে নুরুল ইসলাম মেম্বার

কৃষক লীগের বর্তমান সভাপতি হয়েও সরকারি বিদ্যালয়ের সভাপতি, বিতর্কের মুখে নুরুল ইসলাম মেম্বার
নুরুল ইসলাম মেম্বার
প্রিন্ট

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মেম্বারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বর্তমানে বেলকুচি থানা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে তিনি কীভাবে দায়িত্ব পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তার ছেলের নামে থাকা টিসিবি ডিলারশিপ নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। কারা তাকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করতে সুপারিশ করেছেন, তা তদন্তের দাবি উঠেছে।

রাজাপুর ইউনিয়ন ও বেলকুচি উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নুরুল ইসলাম মেম্বারের রাজনৈতিক পরিচয়, বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এবং টিসিবি ডিলারশিপের বৈধতা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-