৩৫৬ রানেই ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিল বাংলাদেশ দল

06 Nov 2026, 23:30 · মোঃ তোহিদুজ্জামান তুষার — রাজশাহী জেলা প্রতিনিধি

বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হলেও শেষটা আশানুরূপ হয়নি । ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ দল । শুরুতে হাসান মাহমুদ এর দুর্দান্ত বোলিং পারফরমেন্সে বেশিদূর এগিয়ে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ । হাসান মাহমুদ এর দুর্দান্ত বোলিংয়ে ৩৫৬ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল । অতঃপর টাইগাররা ব্যাটিংয়ে নামলে প্রথমেই হোঁচট খেতে হয় টাইগারদের। ৪.২ ওভারে নাইম হাসান কে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের এর চাপ সামলাতে ব্যাটিংয়ে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের চাপ দায়িত্বের সাথে প্রতিহত করছিলেন কিন্তু নাঈম হাসানের ধাক্কা সামলে না উঠতেই ৯.০ ওভারে তানজিদ হাসানকে হারিয়ে দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হতে হয় টাইগারদের। অতঃপর ব্যাটিংয়ে আসেন তাওহীদ হৃদয় । নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের জুটি থেকে রানের খাতায় মাত্র ২৯ রান যোগ হতেই ২২.৪ ওভারে ব্যক্তিগত  ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১৮ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট হারিয়ে পুনরায় চাপে পড়ে টাইগাররা। অতঃপর ব্যাটিং এ  মাঠে নামেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 
দিন শেষে ২টি চার এর সাহায্যে তাওহীদ হৃদয় অপরাজিত থেকে ব্যক্তিগত সংগ্রহ  ৮০ বলে ২৯ রান এবং ২টি চার এর সাহায্যে ৫৬ বলে ১৯ রান সংগ্রহ করে অপরাজিত আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দিনশেষে টাইগারদের দলীয় সংগ্রহ ৮৮/৩ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের থেকে এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে টাইগাররা।